১৬ মার্চ, ২০২৬
আল আমিন (নিজস্ব প্রতিনিধি): প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও স্থানীয়দের সহযোগিতায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৫০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই মার্চ) ২৫ রমজান সকাল দশটায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র পার্টি অফিসের সামনে সাতক্ষীরা সদর থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান প্রবাসী কামরুজ্জামান লেলিন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা শাহজান আলী বাবলু, আইয়ুব হোসেন,আলতাফ হোসেন, মোঃলিটন হোসেন, রবিউল ইসলাম, মোঃ মুরাদ হোসেন জনি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা যুবদলের প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রবাসিদের জন্য সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করেন ঝাউডাঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি।