কলাপাড়ায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে সংবর্ধনা

২০ মার্চ, ২০২৬

পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব।

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মেজবাহউদ্দিন মাননু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।