কুমিল্লার লাকসামে কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি

২৬ মার্চ, ২০২৬

কুমিল্লার লাকসাম পৌরশহরে আবুল খায়ের গ্রুপের একটি সিগারেট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ আগুন লাগে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

এ সময় কর্মরত শ্রমিকরা চিৎকার করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভা