৩১ মে, ২০২১
রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাট থেকে এক নারী চিকিৎসকের লাশ পাওয়া গেছে। ওই চিকিৎসকের নাম সাবিরা রহমান। দুপুরের দিকে কলাবাগানের ৫০/১ নং বাড়ির একটি ফ্ল্যাটে তার লাশ পাওয়ার খবর পায় কলাবাগান থানা পুলিশ।
রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, কলাবাগান থানা ও রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সেখানে কাজ করছে সিআইডির ফরেনসিক বিভাগও।পুলিশের এই কর্মকর্তা বলছেন, প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।