নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৭ মার্চ, ২০২৬

নাটোরে ট্রাকচাপায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিংড়া উপজেলার আটপাড়া শেরকুল গ্রামের জমির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের ফুলবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নাটোর শহরে আসছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। পথে শহরের ফুলবাগান এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পাশপাশি ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।