২৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুমিল্লা নগরীকে বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ‘মশামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন সিটি’ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শনিবার নগরীর ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নগরীর সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসক আরও জানান, নগরীতে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করছে। তবে সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অব্যবস্থাপনার কারণে যানজট, জনদুর্ভোগ ও জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়।
এজন্য নগরীকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি সবার সহযোগিতা কামনা করেন, যাতে কুমিল্লা সত্যিকার অর্থে ক্লিন ও গ্রিন সিটি হয়ে ওঠে।
অভিযানের সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।