২৯ মার্চ, ২০২৬
নেত্রকোনার কেন্দুয়ায় বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় এন্ট্রাস মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এন্ট্রাস মিয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের মৃত আবুল হোসেন ছেলে।
রবিবার (২৯ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার আত্মহত্যার উদ্দেশ্যে তিনি জমিতে দেয়ার বিষ পান করেন।
পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে এন্ট্রাস মিয়া নিজ বাড়িতে বিষ পান করেন। বিষয়টি বুঝতে পেরে কৃষকের পরিবারের লোকজন তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এন্ট্রাস মিয়া মারা যান।
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, সিংহেরগাও গ্রামের এন্ট্রাস মিয়া নামে এক কৃষক বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।