ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

৩০ মার্চ, ২০২৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রবিবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপাচার্য নোবিপ্রবির উন্নয়নে ১২৬৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন এবং এ প্রকল্প পাসে তার সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে উপাচার্য নোবিপ্রবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তার সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও নোবিপ্রবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।