৩০ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে চোরাই পথে অবৈধভাবে আনা ৩৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবির।
রবিবার (২৯ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার নোয়াবাদী ও হবিগঞ্জের মাধবপুরের কালিকাপুর এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুপুরে বিজয়নগরের নোয়াবাদী এলাকায় অভিযান চালায় সরাইল ব্যাটালিয়নের একটি টিম। এসময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হলেও, কাউকে আটক করা যায়নি। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির পাশে লুকানো অবস্থায় ২২কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল মিয়ার (৩৫) নামে এক আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।