ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা

৩০ মার্চ, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৫৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, চারটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি অটোরিকশা ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২২টি সিএনজি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, দুটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়।