৩০ মার্চ, ২০২৬
মাদরাসা প্রধান নিয়োগেও ১৮ বছরের অভিজ্ঞতা যুক্ত করে পরিপত্র জারি করা হয়েছিলো। এই পরিপত্রে উল্লিখিত পদগুলো কাম্য অভিজ্ঞতার ক্ষেত্রে এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে সহকারী অধ্যাপক পদে এমফিল, পিইচডির মূল সনদ যাচাই বাছাই সাপেক্ষে পদোন্নতি দেয়া হবে।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগের নীতিমালাটি সব ঠিক আছে। তবে এমফিল-পিএইচডি ডিগ্রি নিয়ে বিভ্রান্তি ছিলো তা আমি স্পষ্ট করে দিয়েছি। আগের সব নিয়ম ঠিক আছে। কেউ আবেদনের যোগ্য হলেই সে আবেদন করতে পারবেন তবে এমফিল-পিএইচডি থাকলে সে সুবিধা পাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট “ঘ” এর ক্রমিক ১-৪ এবং ১০-১৫ ক্রমিকে বর্ণিত পদগুলো কাম্য অভিজ্ঞতার ক্ষেত্রে এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে, এ নীতিমালার পরিশিষ্ট “ঘ” এর ক্রমিক ১-৪ এবং ক্রমিক ১০-১৫ তে উল্লেখিত পদগুলো কাম্য অভিজ্ঞতার ক্ষেত্রে এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদের কর্মকাল শিথিলের বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন পাওয়ার পর তাদের এমফিল, পিইচডির মূল সনদ যাচাই বাছাই সাপেক্ষে পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করা হবে।