৩১ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাখাওয়াত হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মারা গেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত সাখাওয়াত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মোহাম্মদ শোয়াইবের পুত্র।
নিহতের দাদা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে সোনাকানিয়ায় নানা বাড়িতে বেড়াতে যায় সাখাওয়াত। সোমবার দুপুরে সে বাড়ির উঠানে খেলছিলো। পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে।
একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।