নদীতে ডুবে কিশোরের মৃত্যু

৩১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নেয়ামত (১৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নেয়ামত ওই এলাকার বাবুর ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বন্ধুদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে ওই কিশোর ছেলেটি। ওই সময় সে পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ছেলেটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরী টিম ছেলেটিকে মৃত উদ্ধার করেন। ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে