জাগপা ও আজাদীর সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

০১ এপ্রিল, ২০২৬

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। 

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান আজ ১ এপ্রিল সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। 

এসময় তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা- আজাদী’র ঘোষণা দেন। দেশ এবং প্রবাস থেকে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে www.jogdaanbd.org নামক ওয়েবসাইটের মাধ্যমে।