রাজবাড়ীতে ৫ জন হামে আক্রান্ত

০১ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে পাঁচজন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসা শেষে দুইজন হাসপাতাল ত্যাগ করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বাংলাদেশ প্রতিদিনের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, হাম হলো একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। ভাইরাসটি কাশি, হাঁচি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে খুব দ্রুত ছড়ায়।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোরো রোগী ভর্তি নেই। মঙ্গলবার তাজিম নামে এক শিশুকে নিয়ে তার পরিবার হাসপাতালে আসছিলেন। হামের মতো কিছু মনে হয়নি। তবে আমার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছি। 

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, রাজবাড়ীতে হাম নিয়ে আতঙ্কের কিছু নেই। হামের টিকার কোন সংকট নেই। রাজবাড়ী ৪ হাজার ১০০ টি হামের টিকা রয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।