০২ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৭২৮ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগ রাত তিনটায় উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাদহ সড়কের পাশে একটি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে রৌহা গ্রামের সড়কের শাহা আলমের অবৈধ তেলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভিতর অবৈধভাবে মজুর রাখা ৫টি ড্রামে ১০৩২ লিটার ডিজেল ও ৪টি ড্রামে ৬৯৬ লিটার পেট্টোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে দোকান মালিক শাহা আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকালে জব্দকৃত তেল শহরের পার্ক ফিলিং স্টেশনে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।