সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

০৩ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দুদু মন্ডল উপজেলার দক্ষিণ দাঙ্গার মোড় এলাকার মৃত দেরাজ উদ্দিনের ছেলে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের উপর শুয়ে থাকায় অবস্থায় অসাবধনতা বসত দুদু মন্ডল কাটা পড়েন।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার বালাসিঘাট রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) সাহেব গনি বলেন, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, নিহত দুদু মন্ডল মানসিকভাবে এবনরমাল ছিলেন, অসাবধানতা বসত লাইনে শুয়ে থাকায় তিনি কাটা পড়েন।