০৪ এপ্রিল, ২০২৬
কুমিল্লা মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চৌহদ্দী-নরসিংহপুর রাস্তা দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী। এ কারণে যাতায়াতের বিড়ম্বনা ও অসুস্থ মানুষদের নিয়ে চলাচলে ভোগান্তির শিকার হতে হতো। পাহাড়পুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তাটি পাকা করণের কাজের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে রাস্তাটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মামা জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।