০৬ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের শৈলকুপায় গাঁজাসহ তামিম খান (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক তামিম খান ওই এলাকার সঞ্জয় খানের ছেলে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শৈলকুপার থানা ওসি হুমায়ুন কবির মোল্লা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মালিপাড়া এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। সে সময় উপপরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ তামিম খানকে আটক করে।
তিনি আরো বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।