ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

০৮ এপ্রিল, ২০২৬

ভাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটার টার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজারের নিকটে সার্ভিস লেনে।  

সে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামের সৌদিআরব প্রবাসী বায়েজিদ ফকিরের ছেলে। এসময় তার সাথে থাকা বন্ধু রিফাত মাতুব্বর (১৭) মারাত্মক আহত হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের জোবায়ের ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার পথে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজারের নিকটে অজ্ঞাত একটি ইজিবাইকের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিফাতকে মৃত ঘোষণা করেন।