কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫

১০ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার থেকে বেলা ১২ টার মধ্যে নিকলী সদর ইউনিয়নের কুর্শা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। আহতদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তা মো. সোহাগ মিয়া ১৫ জনকে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।