১১ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জে ২০৬ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মো: সোহাগ (৩৩) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। শনিবার সকালে সিরাজদিখানের চর গুলগুলিয়া থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ সিরাজদিখানের চর গুলগুলিয়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়ার আটক মো: সোহাগের নিজ বসত ঘর থেকে একটি জিপার যুক্ত পলি প্যাকেট থেকে ২০৬ পিস ইয়াবা, একটি পলি ব্যাগে ২০ গ্রাম গাঁজা, ২৪৮০০ টাকা উদ্ধার করা হয়।
আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা করেন।