১৩ এপ্রিল, ২০২৬
টঙ্গীর বড় দেওড়া এলাকায় বাসার মূল ফটকের তালা ভেঙে এক সিনিয়র সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। রবিবার (১২ এপ্রিল) টঙ্গীর বড় দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দৈনিক কালের কণ্ঠের সাবেক ও আগামীর সময়ের বর্তমান উপসম্পাদক সাইফুল ইসলাম বড় দেওড়া এলাকায় হাজী আস্কর আলী রোডে জাকারিয়া মঞ্জিলে বসবাস করেন। রবিবার ভোর রাতে বাসার মূল ফটকের গ্যারেজের তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়।
কালো রঙের বাজাজ ডিস্কবার ১১০ মোটরসাইকেলটি চুরি হওয়ার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাদী সাইফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, মোটরসাইকল চুরি হওয়ার সময় সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। আমার দাবি, পুলিশ চোর ধরে আমার গাড়িটি উদ্ধার করে দেবে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযোগ ও সিসিটিভি ফুটেজ পেয়েছি।
দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।