১৪ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের খানপুর এলাকায় টাকার বিনিময়ে সরকারি ইপিআই টিকা দেওয়ার অভিযোগে এক নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আফরোজ বেগম (৫০) নামে ওই নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি টিকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। টিকা দেওয়ার কোনো বৈধতা না থাকায় প্রচলিত আইনে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।