১৫ এপ্রিল, ২০২৬
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
বিভাগের নাম: সিভিল/ইলেক্ট্রিক্যাল/অটোমোবাইল, জেও টু ইও
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম