নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ গ্রেফতার ৩

১৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে সংঘের ঘটনায় ইউনিয়ন যুবদলের সভাপতিসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং সংগঠনের কর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব বলেন, কুয়াকাটার একটি হোটেলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়