বরগুনায় হামের উপসর্গ কমে এসেছে

১৫ এপ্রিল, ২০২৬

জেলায় হামের উপসর্গ কমে এসেছে। আক্রান্ত রোগীদের ভিড় কমেছে হাসপাতালগুলোতে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া হাম উপসর্গের সন্দেহভাজনদের বিশেষ টিকাদানের আওতায় আনা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার। গতকাল ১৪ এপ্রিল পর্যন্ত অর্জিত হয়েছে ১৯ হাজার ৪৮৬ জন।

বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১২ জন ভর্তি হয়েছে। চিকিৎসাধীন আছে ৩৫ জন। 

আগামী ২১ এপ্রিল পর্যন্ত সদর উপজেলা ও বরগুনা পৌরসভায় হামের টিকার বিশেষ ক্যাম্প চালু রাখা হবে বলে নিশ্চিত করেছে জেলার সিভিল সার্জন অফিস