১৭ এপ্রিল, ২০২৬
একদিনে প্রায় এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে চারটি জাহাজ। শুক্রবার জাহাজ চারটি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, এর তিনটিতে এক লাখ আট হাজার টন ডিজেল এবং অপরটিতে ২৭ হাজার টন অকটেন রয়েছে। ট্যাংকার জাহাজ চারটি হলো ওকট্রি, কেপ বনি ও লিয়ান সং হু এবং নেভ সিলো।
এর মধ্যে ওকট্রি মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন, কেপ বনি একই দেশ থেকে সমপরিমাণ এবং লিয়ান সং হু ভারত থেকে ৪২ হাজার টন ডিজেল নিয়ে এসেছে। অপর ট্যাংকার নেভ সিলোতে রয়েছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন, যা আনা হয়েছে মালয়েশিয়া থেকে।
এদিকে এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আগামী রবিবার পৌঁছানোর কথা রয়েছে।