ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

১৮ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় শাজাহান শেখ (৪৯) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের আমবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান শেখ উপজেলার এলাঙ্গী গ্রামের মুকাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর আম বাজার মোড়ে হঠাৎ বিকট শব্দ হয়।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে এক বাইসাইকেল আরোহী গুরুতর আহতাবস্থায় পড়ে রয়েছে। সে সময় স্থানীয়রা তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি আসাদউজ্জামান কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।