রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ, দেখে নিন বিস্তারিত তথ্য

১৮ এপ্রিল, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। আবেদন ফরম ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তির যোগ্যতা, বিস্তারিত তথ্য, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্রের নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে। এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে নিজ দায়িত্বে জেনে নিতে পারবে।