১৮ এপ্রিল, ২০২৬
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। আজ শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ সহ মোট ১০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৩৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২১৮টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২৩৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, ৪টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৫৬৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।