এ বছর আয়োজনহীন মেহজাবীনের জন্মদিন

১৯ এপ্রিল, ২০২৬

লাক্স তারকা ও সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মেহ্জাবিন চৌধুরীর জন্মদিন আজ। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই এই তারকার। পবিবারের সবাইকে নিয়ে ছোট পরিসরে দিনটি পালিত হচ্ছে।

মেহজাবীন বলেন, ‘সবার কাছে দোয় চাই যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং ভালো ভালো কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি।’ 

উল্লেখ্য, মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে নাটকে অভিনয় কমিয়ে দিয়ে ওয়েব ফিল্ম ও সিনেমা নিয়েই বেশি ব্যস্ততা তার।