১৯ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার সকালে বন্দরের আমিন এলাকায় মেরিন টেকনোলজির পাশে নদী থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিব জানান, সকালে মরদেহটি উলঙ্গ অবস্থায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের নাম ও পরিচয় শনাক্তের জন্য পিবিআই টিম কাজ করছে।