২০ এপ্রিল, ২০২৬
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।