২০ এপ্রিল, ২০২৬
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এছাড়া আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
আহত শিক্ষক আখতারুজ্জামান খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবলু দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় শিক্ষক আখতারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, আহত শিক্ষকের বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।