মেহেরপুরে হাম-রুবেলার টিকাদান শুরু, পাবে ৫৫ হাজার শিশু

২০ এপ্রিল, ২০২৬

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

 

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শিল্পী রানী রায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরাসহ অনেকে।