লাউসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির যাত্রা শুরু

২১ এপ্রিল, ২০২৬

দক্ষিণ এশিয়ার দেশ লাউস বাংলাদেশ শ্রম বাজারের জন্য একটি দারুণ সম্ভাবনাময় দেশ। শান্তিপ্রিয় এই দেশে ইতিমধ্যেই প্রচুর শ্রমিক এখানে বিভিন্ন পেশায় কাজ করে দেশে রেমিট্যান্স পাঠানো শুরু করেছে। 

এখানে শ্রমবাজার ছাড়াও ব্যবসা বাণিজ্য, হোটেল রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে সফলভাবে আয় করা সম্ভব। কয়েক হাজার শ্রমিক এদেশে কাজ করছে।

এই শ্রমিকদের বিভিন্ন বিষয়ে কাজ করবার   জন্য গঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটি BCWC-Lao PDR. লাউসে দীর্ঘদিন  বসবাসরত ব্যবসায়ী মাজহারুল ইসলাম (এডি) সাহেবের উদ্যেগে এবং জনাব মোয়াজ্জেম হোসেন সাহেবের সার্বিক সহযোগীতায় এই কমিটি গঠন হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রদূত লুৎফর রহমানের দিকনির্দেশনায় এই কমিটির অনুমোদন হয়েছে স্থানীয় একটি হোটেলে। উক্ত কমিটির অয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখের জমকালো আয়োজন। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করে।

তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষ হয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।