২১ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম-এর হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি-২০২৬ সেশনের নির্বাচনে ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ব্যালটে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মামুন আল রশিদ (ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ) ও প্রফেসর ড. মো. আব্দুল বারী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “প্রত্যক্ষ ভোটে ফোরামের সদস্যরা আমাদের যোগ্য মনে করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব একটি আমানত। সংশ্লিষ্টদের কাছে দোয়াপ্রার্থী।”