আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ

২১ এপ্রিল, ২০২৬

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)

বিভাগের নাম

অপারেশন ও মেইনটেন্যান্স

পদের নাম

এক্সিকিউটিভ ডিরেক্টর

পদসংখ্যা

১ জন

চাকরির ধরন

চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন

পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক

অভিজ্ঞতা

১৮ বছর

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন- এক লাখ ৪৯ হাজার টাকা, অন্যান্য সুবিধা- বাসাভাড়া, দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা এবং আয়কর কোম্পানি বহন করবে।

বয়সসীমা

১৬ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিন্ম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।

সূত্র

 প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।