কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী

২৩ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) হলেন মিজানুর রহমান শেলী। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ডিভিশন ট্রাফিকের ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

২৫তম বিসিএস এ তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। র‍্যাব, এপিবিএন এবং পিবিআইতেও কর্মরত ছিলেন তিনি।

মিজানুর রহমান শেলী জাতিসংঘ শান্তি মিশনে টার্ম ছিলেন। তিনি জাতিসংঘ শান্তি পুরস্কারে ভূষিত হন। সুদানের দারফুর শাঙ্গিল তোবাইয়াতে তিনি অপারেশন কমান্ডার ছিলেন।

মিজানুর রহমান শেলী কুমিল্লা দেবিদ্বার থানার প্রথম শ্রেণিতে এসএসসি পাশ করেন মোহাম্মদ মিজানুর রহমান। তারপর সুজাত আলী সরকারী কলেজ, দেবিদ্বার থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর এ প্রথম শ্রেণিতে পাস করেন।

তিনি লেখালেখিও জড়িত আছেন। তার বেশ কিছু কবিতা এবং উপন্যাসের বই প্রকাশিত হয়েছে।