২৪ এপ্রিল, ২০২৬
নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ এশিয়ার সাফ নারী ফুটবল থেকে সরে দাঁড়াল পাকিস্তান।
আগামী ২৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত সাফ প্রতিযোগিতা চলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে থাকছে না পাকিস্তান।
বৃহস্পতিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। ২০১৬ সালের পর আবার সাফ প্রতিযোগিতা আয়োজন করছে ভারত।
পাকিস্তান না থাকায় ছটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। সম্প্রতি ঢাকায় সাফের সচিবালয়ে আনুষ্ঠানিক ড্র হয়েছে। দুটি গ্রুপে রয়েছে তিনটি করে দল। ভারত ছাড়াও নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান এবং মলদ্বীপ খেলবে এই প্রতিযোগিতায়।
ভারতের জন্য অসুবিধার না হলেও, পাকিস্তানের নারী ফুটবল দলের জন্য এই সিদ্ধান্ত বড় ধাক্কা। এই প্রতিযোগিতায় খেলে নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ ছিল তাদের সামনে। সেটাও হচ্ছে না।
এর আগে নভেম্বরে ভারতের তামিলনাড়ুতে হওয়া জুনিয়র হকি বিশ্বকাপ থেকেও নাম তুলে নিয়েছিল পাকিস্তান। তার আগে রাজগীরে এশিয়া কাপেও দল পাঠায়নি তারা।
উল্লেখ্য, নারীদের সাফ কাপে ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ট্রফি জিতেছে দুইবার।