২৪ এপ্রিল, ২০২৬
বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এই তালিকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এরপর ভারতের দিল্লি, তারপর পাকিস্তানের লাহোর। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে রয়েছে ৯ নম্বরে।
ঢাকার আজকের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ ও অ্যাজমার সমস্যা রয়েছে।
বায়ুরমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে অবস্থান করা কাঠমান্ডুর দূষণ স্কোর ২৪০ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ভারতের দিল্লি।
এই শহরটির দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এরপর পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৬৪ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর ঢাকার দূষণ স্কোর ১২২।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।