২৪ এপ্রিল, ২০২৬
গাইবান্ধার সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামের অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। এর আগে এদিন ভোররাতে উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনালিসা আক্তার ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে।
মেনালিসা স্থানীয় এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, প্রেমের টানে গত মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে বাড়ি থেকে চলে যায় মোনালিসা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর মোনালিসাকে পার্শ্ববর্তী বড় বোনের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে