২৪ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে শহরের পৌর উদ্যানে মেলাটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের ৬০টি স্টল বসানো হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমাহার দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য। এতে জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন।
এ সময় জেলা প্রশাসকসহ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।