২৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামের মো: জহিরের ছেলে। বর্তমানে সে বায়েজিদ বোস্তামীর বার্মা কলোনী এলাকায় বসবাস করেন।
বায়েজিদ থানা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিশ্চিত করেছে।
বায়েজিদ থানার ওসি আবদুল করিম জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে আদালতে সে সামারি ট্রায়ালে উপস্থাপন করেন। পরে বিচারক তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।