খুলনায় নিজ গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

২৫ এপ্রিল, ২০২৬

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি কৃষ্ণপদ রায় (২৮), উপজেলার বসুরাবাদ গ্রামের বাসিন্দা এবং বিধান রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপদ রায় নিজের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে শ্বাসনালী কেটে ফেলেন।

গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।