২৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের রাউজানে ডাকাতির একাধিক মামলার আসামি আব্দুর রশিদ প্রকাশ রইশ্যাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়রা অস্ত্রসহ রইশ্যাকে আটক করে। পরে খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রইশ্যা ওই এলাকার মৃত বদরুজ মেহেরের ছেলে। তার বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী সময়ে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।