২৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে ১৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার শহিদুল ইসলাম (৩১) এবং ফরিদপুর বোয়ালমারি থানার মোঃ আজিজুল হক (৪৭)।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাকলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।