চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

২৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আরিফ উল্লাহকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফ উল্লাহ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার লেদু মিয়ার ছেলে।  

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এআরএম. মোজাফ্ফর হোসেন বলেন, গত ১০ এপ্রিল রাতে পূর্ব চাম্বল সাতঘর পাড়াতে একটি দোকান ঘরে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন গত ১৪ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর এজাহারনামীয় প্রধান আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।