২৬ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জঞ্জে বাস চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রানী বগুড়া জেলার বনগ্রামের চন্দ্র মাহাতোর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মায়া রানী চান্দাইকোনা হালদারপাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার সময় চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রীবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।